শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডায়মন্ড লাইফের ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  |   বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

ডায়মন্ড লাইফের ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ২০২৫ সালের ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়াম্যান রিয়াদ মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান রিপু।
সভায় নতুন বছরে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, নতুন বছরে আমাদের অঙ্গীকার হবে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি, তামাদি পলিসি পুনরুদ্ধার ও গ্রাহককে সর্বোচ্চমানের সেবা প্রদান। যাতে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ও বীমা খাতের ইতিবাচক ভাবমূর্তির উন্নয়ন ঘটে।
৩ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের সভায় মোঃ রফিকুজ্জামানকে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়। রফিকুজ্জামান দীর্ঘদিন যাবত কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি কোম্পানি সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেন মোঃ রফিকুজ্জামান। প্রোগ্রেসিভ লাইফে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে যোগ দেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসাবে।

Facebook Comments Box

Posted ৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191