বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী লাইফের টার্গেট অ্যাচিভার্স কনফারেন্সে তথ্য : ১০ বছরে কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ৪০ গুণ

  |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   1192 বার পঠিত

সোনালী লাইফের টার্গেট অ্যাচিভার্স কনফারেন্সে তথ্য :  ১০ বছরে কোম্পানির  প্রিমিয়াম আয় বেড়েছে ৪০ গুণ

অর্থবিজ প্রতিবেদক :
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় ১০ বছরে বেড়েছে ৪০ গুণ। ২০১৫ সালে লাইফ বীমা কোম্পানিটির প্রিমিয়াম আয় ছিল ২০ কোটি ৪০ লাখ টাকা। ২০২৪ সালে সেই প্রিমিয়াম আয় বেড়ে হয়েছে ৭৯৯ কোটি ৪৭ লাখ টাকা। প্রিমিয়াম আয় বৃদ্ধির পাশাপাশি সোনালী লাইফের বীমা দাবি পরিশোধের হারও বেড়েছে । ২০২৪ সালে মোট ৩৬০ কোটি গ্রাহকের বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির টার্গেট অ্যাচিভার্স কনফারেন্সে এসব তথ্য তুলে ধরা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে সারাদেশ থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দুই হাজারের বেশি সফল বীমাকর্মী অংশ নেয়।
বীমা কোম্পানির চেয়ারম্যান মইনুল ইসলাম, পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মো. ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব পিকে রায় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মেলনে কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, অসুস্থ প্রতিযোগীতায় যেনতেনভাবে প্রিমিয়াম আয় করা কোম্পানির লক্ষ্য নয়। বরং বীমার মেয়াদপূর্তির এক সপ্তাহের মধ্যেই গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করেই এগিয়ে চলছে সোনালী লাইফ। আগামীতে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে দেশের শীর্ষ লাইফ বীমা কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে পরিচালনা পর্ষদ।
এ কারণে চলতি বছরের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা সন্তোষজনক না থাকার পরও সোনালী লাইফ ২০২৫ সালে ৫৬৬ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে। বছর শেষে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ মোহাম্মদ ড্যানিয়েল। চলতি বছরে এ পর্যন্ত ২৬০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা কোম্পানির দেশসেরা সফল বীমা কর্মকর্তা ও কর্মীদের সম্মানিত করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191