বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা

  |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন পিএলসি (জিপি) ২০২৬ সালের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে| কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ ডিভিডেন্ড অনুমোদনের পাশাপাশি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে|
পরিশোধিত মূলধনের ওপর ১০৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে, যা প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা| ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত ছয় মাসের নিরীক্ষিত কর-পরবর্তী মুনাফার শতভাগ থেকেই এই ডিভিডেন্ড প্রদান করা হবে|
এ ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ১২ আগস্ট ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে|
প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৫১ পয়সা|
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি-জুন ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা| আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১১ টাকা ২১ পয়সা|
চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২ টাকা ২৭ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২৬ টাকা ৯৪ পয়সা|
এছাড়া ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা| এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ৪২ টাকা ১৫ পয়সা|
কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমেছে| এর প্রধান কারণ হিসেবে চলতি সময়ে সরবরাহকারীদের কাছে পরিশোধের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি|

Facebook Comments Box
advertisement

Posted ৬:০২ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191