বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ জুলাই ঢাকায় শুরু হচ্ছে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ ও ‘থাই গুরমে গালা’

  |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

২৩ জুলাই ঢাকায় শুরু হচ্ছে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ ও ‘থাই গুরমে গালা’

অর্থবিজ প্রতিবেদক :
রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ এবং ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩| প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে থাইল্যান্ডের পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা|
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়| আয়োজকরা জানান, বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে আয়োজিত ‘টপ থাই ব্র্যান্ডস’-এর এটি ২১তম আসর| প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে|
সংবাদ সম্মেলনে ঢাকায় থাইল্যান্ড দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া বলেন, এ আয়োজন দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করবে| দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থাইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার বলেও তিনি উল্লেখ করেন|
এবারের মেলায় থাইল্যান্ডের শীর্ষ ব্র্যান্ডসহ ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে| খাদ্য ও পানীয়, ¯^াস্থ্যসেবা, ওয়েলনেস, ফ্যাশন, প্রসাধনী, নির্মাণসামগ্রী, রাসায়নিক, লুব্রিকেন্ট, স্টেশনারি ও শিশু পরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে|
মেলার অন্যতম আকর্ষণ থাকবে বিজনেস ম্যাচমেকিং সেশন, যেখানে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি ˆবঠক করবে| এছাড়া থাকবে থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়ে থাই প্রদর্শনী, ফ্যাশন শো ও র‌্যাফেল ড্র| আগামী ২৩ জুলাই দুপুর ১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে|
একই সময়ে ক্যাফে বাজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩| এতে অংশ নেবেন থাইল্যান্ডের চিয়াং মাইয়ের খ্যাতনামা শেফ ব্রুংতানা নিমনু| উৎসবে থাই বুফে লাঞ্চ, ব্রাঞ্চ ও ডিনারের পাশাপাশি থাকবে ঐতিহ্যবাহী থাই খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্র, নির্বাচিত ব্যাংক কার্ডে বিশেষ ছাড় এবং শিশুদের জন্য নানা আয়োজন|
আয়োজকদের আশা, বাণিজ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সমš^য়ে এ আয়োজন বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ব্যবসায়িক সহযোগিতা আরও শক্তিশালী করবে|

 

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191