বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি ইপিএস বেড়েছে ৩৮ শতাংশ

  |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি ইপিএস বেড়েছে ৩৮ শতাংশ

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩৮ শতাংশ | ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে|
তথ্য অনুযায়ি চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২.২৬ টাকা| অর্থাৎ এ সময়ে ইপিএস বেড়েছে ০.৮৫ টাকা বা ৩৮ শতাংশ|
এপ্রিল-জুন ২০২৬ সময়কালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৫২ টাকা| আগের বছরের একই সময়ে যা ছিল ১.২৩ টাকা| ফলে প্রান্তিক ভিত্তিতে ইপিএস বেড়েছে ০.২৯ টাকা বা প্রায় ২৪ শতাংশ|
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালন আয় এবং অন্যান্য আয় বৃদ্ধি পাওয়ায় ইপিএসে এ প্রবৃদ্ধি এসেছে| এছাড়া প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি এবং অন্যান্য আয় বাড়ার কারণে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আগের বছরের তুলনায় উন্নত হয়েছে|
চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭.৪৩ টাকা|
উল্লেখ্য, ২০২৫ অর্থবছরে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ৫.৩১ টাকা| ওই বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ| কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয় গত ১৮ জুন|

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191