
| সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন|
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)| পাশাপাশি ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগেও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি|
এ ছাড়া ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউবিএল| সব মিলিয়ে এবারের আয়োজনে পাঁচটি সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি|
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে এ পুরস্কার দেয়া হয়| দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, অংশীদারত্ব এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে এসব সম্মাননা দেয়া হয়|
ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন| এ সময় ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন|

Posted ৬:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


