বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্টে এলসি বেড়েছে ৮.২৮%

  |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   824 বার পঠিত

জুলাই-আগস্টে এলসি বেড়েছে ৮.২৮%

অর্থবিজ প্রতিবেদক :
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এলসি খোলা হয়েছে ১ হাজার ১৪৮ কোটি ডলারের । গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৬০ কোটি ডলার। এ হিসাবে এলসির মূল্য বেড়েছে ৮৮ কোটি ডলার। ৮ দশমিক ২৮ শতাংশ। গত অর্থবছর যেখানে আমদানি বেড়েছিল মাত্র এক দশমিক ৭৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম দুই মাসে শতাংশ বিবেচনায় এলসি বেশি বেড়েছে ভোগ্যপণ্যে। এই পণ্যে ৯৯ কোটি ডলারের এলসি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯ দশমিক ১৪ শতাংশ বেশি। মূলধনি যন্ত্রপাতির এলসি খোলা হয়েছে ২৬ কোটি ৪১ লাখ ডলারের। আগের একই সময়ের তুলনায় যা শূন্য দশমিক ৭২ শতাংশ বেশি। মধ্যবর্তী পণ্যের এলসি ১১ দশমিক ৬২ শতাংশ কমে ৬৬ কোটি ৫৯ লাখ ডলারে নেমেছে। পেট্রোলিয়ামে ৩ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে হয়েছে ১৪৪ কোটি ডলার। শিল্পে ব্যবহৃত কাঁচামালের এলসি ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৪০৩ কোটি ডলার হয়েছে। আর অন্যান্য পণ্যের এলসি ১৯ দশমিক ৭৮ শতাংশ বেড়ে হয়েছে ৩৬১ কোটি ডলার।
সম্প্রতি ভোগ্যপণ্য আমদানিকারক শীর্ষ ২০ ব্যবসায়ী গ্রুপকে নিয়ে বৈঠক করেন গভর্নর। সেখানে ডলারের দর স্থিতিশীল থাকা এবং ডলার নিয়ে কোনো সংকট না থাকায় দর আরও কমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:২১ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191