বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিআইসির ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   বুধবার, ২৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   722 বার পঠিত

বিজিআইসির ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থবিজ ডেস্ক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি) ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ২৬ জুন বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৫৫ পয়সা। আগামী ২৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191