বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

  |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

অর্থবিজ প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ মঙ্গলবার (২১ জুলাই) মোট ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে| এদিন ব্লক মার্কেটে ৪০ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে|
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লি: -এর| এদিন কোম্পানিটির ৮ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে|
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি| কোম্পানিটির ৫ কোটি ৩৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে|
৪ কোটি ০৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড |
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি ৩ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ২ কোটি ২২ লাখ ০৪ হাজার টাকা, আইপিডিসি ফাইন্যান্স ২ কোটি ০৬ লাখ ৬৫ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে|

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191