বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৩৭ কোটি টাকার লেনদেন

  |   সোমবার, ০৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   385 বার পঠিত

ব্লক মার্কেটে ১৩৭ কোটি টাকার লেনদেন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির মোট ১৩৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি পাঁচটি হলো ন্যাশনাল ব্যাংক, লাভেলো আইসক্রিম, আলহাজ টেক্সটাইলস, সোনালী আঁশ এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০৯ কোটি ৩৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের ৮৩ কোটি ৬ লাখ ৫১ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা, সোনালী আঁশের ৪ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার টাকা এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের ৪ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191