বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাজেটে ব্যাপক শুল্ক ও কর সংস্কারের প্রস্তাব

  |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   766 বার পঠিত

নতুন বাজেটে ব্যাপক শুল্ক ও কর সংস্কারের প্রস্তাব

অর্থবিজ প্রতিবেদক :
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যাপক শুল্ক ও কর সংস্কারের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ২ জুন (সোমবার) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট পেশ করবেন। এবার বাজেটের মূল লক্ষ্য হলো এলডিসি থেকে উত্তরণ পরবর্তী অর্থনীতিতে প্রস্তুতি, ব্যবসা সহজীকরণ এবং রাজস্ব আহরণ জোরদার করা।
বাজেটে প্রস্তাব রয়েছে ৬২২টি পণ্যে সম্পূরক শুল্ক হ্রাস অথবা বাতিল করার। এর মধ্যে রয়েছে কোল্ড স্টোরেজ যন্ত্রপাতি, নিউজপ্রিন্ট, পেপার পণ্য, পরিবেশবান্ধব কাঁচামাল, ক্যান্সার চিকিৎসার যন্ত্রাংশ ও ওষুধ, এমনকি বাস আমদানির ওপরও ছাড়।
সফটওয়্যার রপ্তানিতে উৎসাহ দিতে কম্পিউটার অপারেটিং সিস্টেম, ডেটাবেইস, সিকিউরিটি সফটওয়্যার ইত্যাদির আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব আনা হয়েছে। পাশাপাশি এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট মওকুফের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত ৭৯টি কাঁচামালকে শুল্কমুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে চিকিৎসা ব্যয় হ্রাস এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির প্রত্যাশা রয়েছে।
ঢাকার যানজট নিরসনে ১৬-৪০ আসনের বাস আমদানিতে শুল্ক ১০% থেকে ৫%-এ নামিয়ে আনা হচ্ছে। কোল্ড স্টোরেজে ব্যবহৃত কম্প্রেসরের শুল্ক ছাড়ে কৃষিপণ্যের বাজার স্থিতিশীল রাখার চেষ্টা থাকবে। উইলো কাঠে শুল্ক ৩৭% থেকে কমিয়ে ২৬% করার প্রস্তাব রয়েছে। এছাড়াও খেলনা তৈরির কাঁচামালে ছাড় এবং প্রস্তুত খেলনায় প্রতি কেজি ৪ ডলার নির্ধারিত শুল্কমূল্য ধার্য করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কের পরিপ্রেক্ষিতে ১০০টি পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে টেক্সটাইল কাঁচামাল, সামরিক ও শিল্প যন্ত্রপাতি।
অপরিহার্য নয় এমন পণ্যে শুল্ক বাড়ানো হচ্ছে। যেমন— লিপস্টিক ও ফেসওয়াশের শুল্কমূল্য দ্বিগুণ করে প্রতি কেজি ৪০ ডলার করা হচ্ছে, একই পরিকল্পনা আছে চকোলেটের ক্ষেত্রেও। জরুরি সেবা ও ব্যবসায় ব্যবহৃত হেলিকপ্টারে শুল্ক বাড়ানো হচ্ছে। উচ্চ আয়কারীদের জন্য আবারও ৩০% কর ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। প্রগতিশীল কর কাঠামো চালু করে আয়ের স্তরভেদে কর হার নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191