বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   229 বার পঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে আজ বুধবার (৪ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ইফতার ও দেঅয মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আবদুল গনি।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস. এম. নুরুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং কোম্পানির উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, কোম্পানির শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাতে কোম্পানির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191