বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইতে বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   201 বার পঠিত

ডিএসইতে বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিস্টিং বিধিমালা অনুযায়ী ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য “বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা আজ বুধবার (৬ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। ডিএসই লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উদ্যোগে ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত এই কর্মশালাটি হাইব্রিড (অনলাইন ও ফিজিক্যাল) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।
ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন এবং বলেন, “শুধু আইন জানা যথেষ্ট নয়, নৈতিকতার চর্চাও জরুরি—তাহলেই আমরা একটি পরিছন্ন পুঁজিবাজার গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস; ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান; লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম; এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী।
কর্মশালায় সিকিউরিটিজ বন্ধক, অবমুক্তকরণ এবং বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া, ডিএসই তালিকাভুক্তি নিয়ন্ত্রণ, সিডিবিএল এর ডিপি অপারেশন এবং সংশ্লিষ্ট আইন-বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুঁজিবাজার সংশ্লিষ্টদের জন্য এমন কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে এবং এতে অনলাইন ও অফলাইন উভয়ভাবে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191