
| বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 179 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ এ বছর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর।
সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৯৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৩৬ টাকা।

Posted ৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Arthobiz | zaman zaman


