বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা রেখে প্রজ্ঞাপন জারি

  |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা রেখে প্রজ্ঞাপন জারি

অর্থবিজ প্রতিবেদক :
বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা রেখেই নতুন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রনালয়| অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা শাখা) থেকে রোববার (১৯ জুলাই) এই গেজেট প্রকাশ করা হয়|
গেজেট অনুযায়ী, বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালার বিধি ৩-এর উপ-বিধি (২)-এ বর্ণিত ছকের কলাম (১)-এ উল্লেখিত ক্রমিক নং ১ এর বিপরীতে কলাম (২) এ উল্লেখিত “২০২৬,” সংখ্যা ও কমা বিলুপ্ত করা হয়েছে|
এর ফলে ২০২৬ সালের নিবন্ধন নবায়নের জন্য বীমা কোম্পানিগুলোকে ২০২৪ সালে অর্জিত প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা হারে ফি দিতে হবে|
এর আগে বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১.০০ টাকা থেকে বাড়িয়ে ২.৫০ টাকা নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৪ ফেব্রুয়ারি একটি গেজেট প্রকার করে| এতে আপত্তি জানায় বীমা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)| নিবন্ধন নবায়ন ফি বৃদ্ধির বিরোধীতা করে আসছিল বেসরকারি খাতের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলো|
কোম্পানিগুলোর দাবি ছিল, এই অ¯^াভাবিক ফি বৃদ্ধির ফলে ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম সম্পন্ন একটি কোম্পানির ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকা হয়ে যাবে|
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র পক্ষ থেকে এই বর্ধিত ফি  বাতিলের দাবি জানানো হয় এবং এটিকে খাতের জন্য একটি বড় আর্থিক বোঝা হিসেবে আখ্যায়িত করা হয়| কিন্তু বীমা মালিকদের এই দাবি উপেক্ষা করেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সকল বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ২.৫০ টাকা হারে-ই পরিশোধের নির্দেশ দেয়|
পরবর্তীতে বীমা কোম্পানিগুলোর দাবির প্রেক্ষিতে নির্দেশনাটি পুনর্বিবেচনা করে ২০২৬ সালের জন্য নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা হারে নির্ধারণ করতে এফআইডি’কে নির্দেশনা জারির অনুরোধ জানায় নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ| তবে এই হার শুধুমাত্র এ বছরের জন্য| কেননা কোম্পানিগুলো গত নভেম্বর মাসের মধ্যেই পূর্ব নির্ধরিত হারে ফি দিয়ে নিবন্ধন নবায়নের আবেদন করে| এ বছরের শেষের দিকে আগের মতো নভেম্বরের মধ্যে ২০২৭ সালের জন্য যখন নবায়নের আবেদন করা হবে, তখন বর্ধিত হারে নির্ধারিত ফি কার্যকর হবে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191