বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসুন্ধরার চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের সম্পদ বিবরণী নোটিশ

  |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

বসুন্ধরার চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের সম্পদ বিবরণী নোটিশ

অর্থবিজ প্রতিবেদক :
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ে আজ রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অভিযোগে বলা হয়েছে, আহমেদ আকবর সোবহান ২৫২ কোটি টাকার বেশি এবং আফরোজা বেগম ৪৫৩ কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। তারা যৌথভাবে সেন্ট কিটস এন্ড নেভিসে নাগরিকত্বের জন্য অর্থ পাচার করেছেন এবং সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে অবৈধ অর্থ পাচার করেছেন।
এ বিষয়ে তদন্তে কাজ করছে যৌথ টিম। টিমের নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা। অন্যান্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক মো. সাজিদ উর রোমান ও মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, সিআইডির পরিদর্শক মো. মেহেদী মাকসুদ ও মো. আনছার উজ্জামান, কাস্টমস কর্মকর্তা মেহেদী হাসান বিন আজাদ এবং কর পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন। তদারক করছেন দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191