
| বুধবার, ২৪ জুন ২০২৬ | প্রিন্ট | 589 বার পঠিত

অহিদুজ্জামান মিঞা :
বেসরকারি খাতের নন-লাইফ ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে মেরিন বীমায় আন্ডার রেটে ব্যবসা করা এবং ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে| কোম্পানিটি দীর্ঘদিন ধরে বীমা আইন লংঘন করে এ ধরনের অনৈতিক ব্যবসা করে আসছে| এতে বীমা খাতে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং রাষ্ট্র বিপুল পরিমান ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে|
জানা গেছে, কোম্পানিটি প্রিমিয়াম আদায়ে প্রচলিত ডিজিটাল মানি রিসিটের পরিবর্তে নিষিদ্ধ ঘোষিত ম্যানুয়াল মানিরিসিটও ব্যবহার করছে| এ ধরনের মানিরিসিট ব্যবহারে প্রকৃত কিউআরকোড না থাকায় বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র তথ্য ভান্ডারের সাথে এই ব্যবসাটির কোন তথ্য সংযুক্ত হচ্ছে না| এতে কোম্পানিটি বীমার টাকা আত্মসাৎ এবং কর ফাঁকি দেয়ার সুযোগ পাচ্ছে|
অতিসম্প্রতি কোম্পানিটির এ ধরনের অনৈতিক ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে বীমা খাতের প্রতিনিধিত্বকারি সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) কাছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিখিত অভিযোগ করেছে| বিআইএ’র প্রেসিডেন্ট বরাবর দেয়া অভিযোগ পত্রে বলা হয়েছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি বীমা আইন লংঘন করে আন্ডার রেটে এবং ভ্যাট পরিশোধ না করে নারায়নগঞ্জের মেসার্স মমো ইয়াার্র্ন ট্রেডিংয়ের ব্যবসা করেছে| ইসলামী ইন্স্যুরেন্স প্রথমে ৭ মে, ২০২৬ ইং তারিখে একটি অভিযোগ করে| কিন্তু এ বিষয়ে কোন ব্যবস্থা না নেয়ায় ৯ জুন,২০২৬ ইং তারিরখে পুনরায় আর একটি পত্র দিয়ে তাদের অভিযোগের বিষয়েয় কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে সেটি জানতে চাওয়া হয়|
অভিযোগ পত্রে আরও বলা হয়েছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স আন্ডার রেটে এবং ভ্যাট পরিশোধ না করে শুধু মেসার্স মমো ট্রেডিং এর সাথে ব্যবসা করছে না, এ ধরনের আরও একাধিক কোম্পানির সাথে তারা অনৈতিক ব্যবসা করছে| এতে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের নারায়নগঞ্জ শাখা হতে নৌ কার্গো (মেরিন) বিল পরিশোধ করার পরও রেট বেশি হওয়ায় তাদের নির্র্ধারিত পার্টি ছুটে যাচ্ছে বলে অেিভযোগ করা হয়েছে|
ক্রিস্টাল &ইন্স্যুরেন্সের কভার নোট পর্যালোচনা করে দেখা গেছে, বীমার প্রকৃত প্রিমিয়াম হার হবে ০.৪৩ শতাংশ, অথচ রেট দেয়া হয়েছে ০.২০ শতাংশ| &এতে প্রিমিয়াম দেখানো হয়েছে ৪৯, ৯৭৩ টাকা| ষ্ট্যাম্প ডিউটি ৫০ টাকা দেখানো হলেও ভ্যাট পরিশোধের কোন তথ্য নেই| রফতানিমুখি গার্মেন্টস, টেক্সটাইল এবং নিট গার্মেন্টস এর ক্ষেত্রে শুধু ভ্যাট দিতে হয় না| যে সকল প্রতিষ্ঠান রফতানিমুখি এবং ˆবদেশিক মূদ্রা আয় করে, সে সকল প্রতিষ্ঠান ভ্যাট সুবিধা পেয়ে থাকে| মমো ইয়ার্ন ট্রেডিং রফতানি মুখি প্রতিষ্ঠান নয়| এ প্রতিষ্ঠান আমদানি করা পণ্য লোকাল মার্কেটে বিক্রয় করে| এ জন্য এই প্রতিষ্ঠানকে ভ্যাট দিতে হবে| কভার নোটটি (মেরিন কভার নোট নং-সিআইপিএলসি/বিএসএল/এমসি-০০৭২১০৬১২০২৬) ইস্যু অফিস বরিশাল লেখা| তবে কোম্পানির প্রধান কার্র্যালয়, ঢাকা এর সীল ব্যবহার করা হয়েছে| বীমা কোম্পানিটির বিরুদ্ধে আরও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে|
নৌ কার্গো (মেরিন) বীমার আদায়কৃত প্রিমিয়ামের টাকা কোম্পানির তহবিলে জমা না করে আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে প্রকৃত কিউআরকোড সংযুক্ত ডিজিটাল মানিরিসিট ইস্যু না করে গ্রাহককে ম্যানুয়াল মানিরিসিট দেয়া হচ্ছে| এ ধরনের একটি অনিয়মের তথ্য প্রমান পাওয়া গেছে| কোম্পানিটি দীর্ঘদিন এ ভাবে অবৈধ বীমা ব্যবসা করে আসলেও বীমা নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না| এতে এখন একাধিক নন-লাইফ বীমা কোম্পানি এ ধরনের অবৈধ ব্যবসা করতে উৎসাহিত হচ্ছে| এ ধরনের বীমা ব্যবসায়ে গ্রাহকের বীমা ঝুকি বাড়ছে| পাশাপাশি সরকারও মোটা অংকের রাজ¯^ থেকে বঞ্চিত হচ্ছে| এ ধরনের বীমা দুর্ঘটনায় গ্রাহক দাবী পাবে না|
অনুসন্ধানে জানা গেছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি দীর্ঘদিন ধরে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত কমিশন দিয়ে ব্যবসা ও বাকিতে ব্যবসা করছে| এ ভাবে ব্যবসা করায় বীমা কোম্পানিটির আর্থিক ভিত দুর্বল হচ্ছে| এতে গ্রাহকের দাবী পরিশোধে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে ও কোম্পানির শেয়ারহোল্ডারগন সঠিক হারে মুনাফা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন| সরকারও সঠিক পরিমান রাজ¯^ আয় থেকে বঞ্চিত হচ্ছে| কোম্পানিটির সাম্প্রতিক মেরিন বীমা ব্যবসায়ে কভার নোট বিশ্লেষন করে আর্থিক অনিয়মের এই তথ্য পাওয়া গেছে|
আরো জানা গেছে, অতিরিক্ত কমিশন দিয়ে ব্যবসা করার অভিযোগের প্রেক্ষিতে গঠিত আইডিআরএ’র ভিজিল্যান্স টীম ইতোমধ্যে ৯ টি বীমা কোম্পানি অডিট করেছে| এই ৯ টি বীমা কোম্পানির তালিকায় ক্রিস্টাল ইন্স্যুরেন্সও রয়েছে|
এ বিষয়ে বক্তব্য জানার জন্য ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মর্তার (সিইও) মোবাইলে দু’দিন ফোন দিয়েও ুতাকে পাওয়া যায়নি| পরে তার মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে এ বিষয়টি অবহিত করে তার বক্তব্য চাওয়া হলেও তিনি কোন জবাব দেননি| পরবর্তীতে কোম্পানির চেযারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের মোবাইলে ফোন দিয়ে তাকেও পাওয়া যায়নি| এ কারনে এই অভিযোগটি সম্পর্কে কোম্পানির কোন বক্তব্য দেয়া সম্ভব হয়নি|

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


