বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের দুই ডিএমডি আকাশ ও লিটন বরখাস্ত

  |   বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   378 বার পঠিত

স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের দুই ডিএমডি আকাশ ও লিটন বরখাস্ত

অর্থবিজ প্রতিবেদক :
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. হেদায়েত হোসেন আকাশ এবং কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. ফিরোজুল ইসলাম লিটনকে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির প্রশাসক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম ৩০ জুলাই তাদের বরখাস্তাদেশ পত্রে স্বাক্ষর করেন। এই আদেশ ২৯ জুলাই, ২০২৪ ইং তারিখ থেকে কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়।
বরখাস্তাদেশ পত্রে তাদের দু’জনের বিরুদ্ধে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থাকা এবং শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগ আনা কয়েছে। বরখাস্তকৃত দুই কর্মকর্তা যথাক্রমে সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. হেদায়েত হোসেন আকাশ এবং কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. ফিরোজুল ইসলাম লিটনের সাথে কোম্পানিটির সংশ্লিষ্ট কোন আর্থিক লেনদেন ও যোগাযোগ না করার জন্য সকল গ্রাহক, উন্নয়ন কর্মী ও কর্মকর্তার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
হেদায়েত হোসেন আকাশের বরখাস্তাদেশ (স্মারক নং-স্বলাইকো/প্র;কা;/প্রশাসন/২৪৩/২৪ইং) পত্রে মিথ্যা তথ্য দিয়ে বীমা পলিসি বিক্রি করে কোম্পানিকে আর্থিক ঝুকির মধ্যে ঠেলে দেয়া, কোম্পানির গাড়ি (ঢাকা মেট্টো-গ-৪৫-৪৬৯২) সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান, দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকা এবং কোম্পানির স্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
মো. ফিরোজুল ইসলাম লিটনের বরখাস্তাদেশ (স্মারক নং-স্বলাইকো/প্র;কা;/প্রশাসন/২৪৭/২৪ইং) পত্রে ভৈরব সার্ভিসিং সেলের নামে ইস্যুকৃত পি.আর নিয়ে শাহজাদপুর সার্ভিসিং সেলে গ্রাহকের নবায়ন (প্রিমিয়াম) পি.আর কেটে টাকা কোম্পানির একাউন্টে জমা না করে হস্তমজুদ করা, কোম্পানির স্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকা এবং অফিস আদেশ যথাযথ ভাবে পরিপালন না করার অভিযোগ আনা হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191