বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাউথইস্ট ব্যাংকের এমডি ছাদেক হোসেনের পদত্যাগ

  |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   245 বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের এমডি ছাদেক হোসেনের পদত্যাগ

অর্থবিজ প্রতিবেদক :
বেসরকারি খাতের অন্যতম ব্যাংক সাউথইস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৮ জুলাই ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে গত ৪ মে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ, যা আগামী ৩ আগস্ট শেষ হওয়ার কথা। এর আগেই তিনি নিজে থেকে পদত্যাগ করেছেন।
ছুটিতে পাঠানোর পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।
নুরুদ্দিন মো. ছাদেক হোসেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ২০২৩ সালের ৫ এপ্রিল তার আগে এই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191