বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক ঝুকিতে থাকা প্রাইম ইসলামী লাইফ শেয়ারহোল্ডারদের তোপের মুখে

  |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   223 বার পঠিত

আর্থিক ঝুকিতে থাকা প্রাইম ইসলামী লাইফ শেয়ারহোল্ডারদের তোপের মুখে

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ বছরও কোম্পানিটির শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দিচ্ছে না। কোম্পানিটি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ১৪ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ বছরও লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১২টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ বছরও হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। লভ্যাংশ না দেয়া এবং হাইব্রিড পদ্ধতিতে এজিএম করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে খুদ্র বিনিয়োগকারিরা। এজিএমে শেয়ারহোল্ডারদের তোপের মুখের না পড়তে এমন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন তারা। দেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি, যে কারনে হাইব্রিড পদ্ধতিতে এজিএম করতে হবে। এই পদ্ধতিতে এজিএম করার সুযোগ সৃষ্টি করে দেয়ায় কোম্পানির পরিচালকরা আরও অনিয়ম করার সুযোগ পাচ্ছে। শেয়ারহোল্ডারদের কাছে কোম্পানির পরিচালনা বোর্ডের কোন জবাবদিহি করতে হচ্ছে না। কোম্পানিটির মোট শেয়ার ৩০৫,২০,২৩০। আজ দিনের প্রথম দিকে প্রাইম ইসলামী লাইফের দশ টাকা মূল্যমানের প্রতিটি শেয়ারের বাজার মূল্য ছিল ৩৭ টাকা। কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ আগস্ট। কোম্পানিটির বিপুল সংখ্যক বীমা গ্রাহক বীমাদাবী পাচ্ছে না। নিয়ন্ত্রক সংস্থার মতে এই বীমা কোম্পানিটি আর্থিক ঝুকিতে রয়েছে। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, লাইফ খাতের ১৫ টি কোম্পানি উচ্চ ঝুকিতে রয়েছে। জানা গেছে, এরমধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটি।

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191