বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

  |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   230 বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৯২ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ৮ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা বীচ হ্যচারীর ৭ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১২ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা, আলহাজ্ব টেক্সটাইলের ৬ কোটি ২০ লাখ টাকা, লাভেলো আইসক্রীমের ৫ কোটি ৮২ লাখ ২১ হাজার টাকা, রবি আজিয়াটার ৫ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ৫ কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকা এবং আইএফআইসি ব্যাংকের ৫ কোটি ২০ লাখ ১০ হাজার টাকার শেয়ার গড়ে লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191