
| শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 45 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে| দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালির পরিস্থিতি ‘পূর্বের অবস্থায়’ ফিরে গেছে|
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইরনার উদ্ধৃতি দিয়ে আল জাজিরার খবরে জানানো হয়, আইআরজিসি অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে|
বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি এখন সশস্ত্র বাহিনীর ‘কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে’ রয়েছে এবং কৌশলগত এই জলপথে চলাচল আগের মতো সীমাবদ্ধ করা হয়েছে|
আইআরজিসি আরও সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের ¯^াধীনতা পুনরুদ্ধার না করা পর্যন্ত প্রণালির ওপর এই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে| বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা ˆতরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে|

Posted ৪:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


