শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের গেজেট প্রকাশ

  |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের গেজেট প্রকাশ

অর্থবিজ প্রতিবেদক :
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যের নামের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দিবাগত রাতে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয়।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে ২৯৭ আসনের গেজেট প্রকাশ করলো ইসি।
গেজেটে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর ৩৯ নং অনুচ্ছেদের দফা (৪) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় আসনভিত্তিক নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করেছে।
গেজেট প্রকাশের মধ্য দিয়ে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল ঘোষিত হলো। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন হয়নি অপর দুটি আসনে মামলা থাকায় ফলাফল স্থগিত রয়েছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে চার কোটি ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে দুই কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এতে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।
নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া চলছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
বিশ্বস্ত তথ্য অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি শপথ গ্রহণ হতে পারে। শপথ গ্রহণের প্রস্তুতি নিয়ে রেখেছে জাতীয় সংসদ সচিবাল। সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সর্বশেষ সংসদের স্পিকার। তিনি না থাকলে ডেপুটি স্পিকার শপথ পড়ান। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে আত্মগোপনে রয়েছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একটি মামলায় কারাগারে বন্দি থাকায় এবার ভিন্ন প্রক্রিয়া অনুসরণ করা করা হবে।
এ ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে একজন প্রতিনিধিকে দায়িত্ব দিতে পারেন, যিনি শপথবাক্য পাঠ করাবেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, প্রথম পছন্দ হিসেবে আলোচনায় রয়েছে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নাম।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:০০ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191