বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত থেকে এমপি গাজী নজরুল বহিষ্কার

  |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

জামায়াত থেকে এমপি গাজী নজরুল বহিষ্কার

অর্থবিজ প্রতিবেদক :
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছে| সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো| আজ বুধবার (২২ জুলাই) বিকেলে সংগঠনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়|
দলীয় সূত্রে বলা হয়েছে, নৈতিক স্খলনের প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে| সাংগঠনিক তদন্তে নৈতিক   স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়|
দলটি এক ফেসবুক পোস্টে জানায়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়| সেসব বিষয়ের ওপর ভিত্তি করে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক  স্খলনের বিষয়টি প্রমাণিত হয়| এর প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে| তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে  অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী|
রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই জরুরি বৈঠক  অনুষ্ঠিত হয়| এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান| বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন|

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191