
| বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
আগামীকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) | সংস্থাটির সভাকক্ষে সকাল ১১ টায়য় এই সভা অনুষ্ঠিত হবে|
সভায় আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন| আইডিআরএ’র পক্ষ থেকে এ সংক্রান্ত একটি পত্র সংবাদ পত্র ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় পাঠানো হয়েছে|
কর্তৃপক্ষের উপপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) কাজী আব্দুল জাহিদ স্বাক্ষরিত পত্রে মতবিনিময় সভায় উপস্থিত থাকাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়|

Posted ৯:০২ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


