| মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 55 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) ৩৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার (২২ ডিসেম্বর ) ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, বীমা কোম্পানী সমূহের চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ ও মূখ্য নির্বাহী কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় মাহবুবুর রহমান, চেয়ারম্যান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ও প্রেসিডেন্ট, আইসিসি-বাংলাদেশ, মীর নাছির হোসেন, সাবেক প্রেসিডেন্ট,এফবিসিসিআই এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত বিআইএ-এর বার্ষিক প্রতিবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী জানা গেছে, লাইফ বীমা খাতে বেসরকারী বীমা কোম্পানীগুলির প্রিমিয়াম আয়ের পরিমান ২০২৩ সালে ১১৫,১০৭ মিলিয়ন ও ২০২৪ সালে ১১৩,৮৯৭ মিলিয়ন টাকা, লাইফ ফান্ড ২০২৩ সালে ৩১৯,১৮২ মিলিয়ন ও ২০২৪ সালে ৩৩২,৩২২ মিলিয়ন টাকা, বিনিয়োগ ২০২৩ সালে ৩৩৪,৬১৩ মিলিয়ন ও ২০২৪ সালে ৩৪২,৯২৯ মিলিয়ন টাকা এবং মোট সম্পদ ২০২৩ সালে ৪৪১,৪১১ মিলিয়ন ও ২০২৪ সালে ৪৬০,০৪৩ মিলিয়ন টাকা।
নন-লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম আয়ের পরিমান ২০২৩ সালে ৪২,৩৫১ মিলিয়ন ও ২০২৪ সালে ৪৩,৪৯৫ মিলিয়ন টাকায় উন্নীত হয়। যা গত বছরের তুলনায় শতকরা প্রায় ২.৯০% বৃদ্ধি পেয়েছে । ২০২৩ সালে সম্পদ এর পরিমান ১১৬,৪৯৪ মিলিয়ন ও ২০২৪ সালে ১১৯.১৬৭ মিলিয়ন টাকা এবং বিনিয়োগ ২০২৩ সালের ৫৭,৭২০ মিলিয়ন ও ২০২৪ সালে ৫৬,১৪০ মিলিয়ন টাকা।
বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন, ২০২৪ সালের অডিট রিপোর্ট অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
Posted ৬:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


