বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআইএ’র নবনির্বাচিত কমিটিকে বেঙ্গল ইসলামি লাইফের শুভেচ্ছা

  |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   554 বার পঠিত

বিআইএ’র নবনির্বাচিত কমিটিকে বেঙ্গল ইসলামি লাইফের শুভেচ্ছা

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ।
বিআইএ’র কার্যালয়ে বৃহস্পতিবার (৬ মার্চ) বেঙ্গল ইসলামি লাইফের ভাইস-চেয়ারম্যান এবং বিআইএ’র নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য (লাইফ) মো. আমিন হেলালীর নেতৃত্বে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম এই শুভেচ্ছা জানান।
বিআইএ’র নির্বাহী কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট কাজী শাখাওয়াত হোসেইন লিন্টুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের কার্যমেয়াদের সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা জ্ঞাপনের সময় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191