| বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত

অর্থিিবজ ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নায়াখালীর বসুরহাট শাখায় গ্রাহকের মৃত্যুদাবির চেক মাত্র এক দিনের মধ্যে পরিশোধ করেছে । গ্রাহক মরহুমা রেশমা আক্তারের ৯৯ হাজার ৪৫০ টাকার মৃত্যুদাবির চেক নমিনী মাসুম মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
গ্রাহক রেশমা আক্তার ২ হাজার টাকার মাত্র একটি কিস্তি দেয়ার পর মারা যান । প্রশাসনিক অনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রাহকের নমিনীর কাছে দাবির সমপরিমান অর্থের চেক করা হয়।
এ উপলক্ষে শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন প্রধান অতিথি হিসেবে নমিনিীর হাতে চেক তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার মো. শাহাদাত হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম, বসুরহাট শাখার ইনচার্জ ও সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয়সহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুততার সঙ্গে দাবি নিষ্পত্তি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকের আস্থা বজায় রাখতে দ্রুত দাবি পরিশোধকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। অনুষ্ঠানে ২৫০ জনের বেশি সিনিয়র উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি’র।
Posted ৩:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Arthobiz | zaman zaman


