শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

  |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

অর্থবিজ ডেস্ক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ১৬ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ৭ আগস্ট ২০২৮ পর্যন্ত মোট ৩ বছরের জন্য এই নিয়োগ অনুমোদন দেয়া হলো। চুক্তিপত্র অনুযায়ী তিনি মাসিক বেতন-ভাতা এবং চুক্তিপত্রে বর্ণিত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
আমিনুর রহমান এর আগে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দর্শনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৮ সালের আগস্টে রিলায়েন্স ইন্স্যুরেন্সে তিনি বীমা পেশায় কর্মজীবন শুরু করেন। পরে প্রাইম ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে কাজ করেছেন।
পঞ্চগড় জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মো. আমিনুর রহমান। মরহুম নেছার উদ্দিন আহমেদ তার পিতা। মাতার নাম মোসাম্মৎ অমিরন নেছা।

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191