শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আইডিআরএ’র ৪ সদস্য পদত্যাগ করছেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   910 বার পঠিত

আইডিআরএ’র ৪ সদস্য পদত্যাগ করছেন

অর্থবিজ প্রতিবেদক:
বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চার সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। বিগত সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সকল নিয়োগ বাতিলের সরকারি নির্দেশনা অনুসারে তারা পদত্যাগ করছেন। আগামীকাল ৭ নভেম্বর পদত্যাগ পত্র জমা দেয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই চার সদস্য হলেন, বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন), মো. নজরুল ইসলাম (নন-লাইফ) এবং কামরুল হাসান (লাইফ)। আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাদের পদত্যাগ পত্র দাখিল করবেন।
২০২৪ সালের ৩১ জানুয়ারি অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান । যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে প্রথমবারের মতো আইডিআরএ’র সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় ২০২০ সালের ১০ জুন। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাকে আরো ৩ বছরের জন্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। অপরদিকে আইডিআরএ’র সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয় ২০২২ সালের ২৩ জুন। কামরুল হাসান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৭ জুন এবং মো. নজরুল ইসলাম কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৯ জুন।
জানা গেছে, আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলম গতকাল সকালে অফিসে এসে তার ব্যক্তিগত সচিব হামিদ মিয়াকে সঙ্গে নিয়ে মন্ত্রনালয়ে যান। মন্ত্রনালয় থেকে আইডিআরএ’র চেয়ারম্যান অফিসে ফিরে আসার পর এ বিষয়টি নিশ্চিত হন সকলে। সদস্যরা আজ অফিস করেছেন। কয়েকদিনের মধ্যেই শূন্য পদে নতুন সদস্য নিয়োগ দেয়া হবে।

 

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191