শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসই’র নতুন ব্যবস্থাপনা পরিচালক নূজহাত আনোয়ার

  |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

ডিএসই’র নতুন ব্যবস্থাপনা পরিচালক নূজহাত আনোয়ার

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নূজহাত আনোয়ার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নূজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন দিয়েছে । শিগগিরই অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে নূজহাত আনোয়ার ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নূজহাত আনোয়ার আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক জ্যেষ্ঠ নেতৃত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আইএফসিতে তার দায়িত্বগুলোর মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালীন ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসি’র কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেন এবং গ্যাবোরোনে আইএফসি’র কার্যক্রম প্রতিষ্ঠা ও টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বেই বতসোয়ানায় আইএফসি’র প্রথম বিনিয়োগ বাস্তবায়িত হয়।
নূজহাত আনোয়ারের রয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি ব্যবস্থাপনা, ট্রানজেকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপটিমাইজেশন এবং মার্কেট অ্যাডভোকেসির দক্ষতা। কর্মজীবনের শুরুর দিকে তিনি সিটি ব্যাংক, বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে প্রায় ১৬ বছর বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে (ফাইন্যান্স) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

নূজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন প্রসঙ্গে ডিএসই’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, ‘ডিএসই’র নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসি’র অনুমোদন পেয়ে আমরা সন্তুষ্ট। গত এক বছরে ডিএসই’র মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি (এনআরসি) এবং পরিচালনা পর্ষদ একজন যোগ্য নেতৃত্ব খুঁজে পেতে আন্তরিকভাবে কাজ করেছে।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের ও দেশের বাইরে আর্থিক খাতে তার বিস্তৃত অভিজ্ঞতা, শক্তিশালী নেতৃত্বগুণ এবং পুঁজিবাজার রূপান্তরের প্রতি তার গভীর আগ্রহ ডিএসইকে সামনের দিনে দক্ষভাবে এগিয়ে নিতে সহায়ক হবে।’

 

Facebook Comments Box

Posted ৬:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191