শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

  |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

অর্থবিজ প্রতিবেদক :
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সনদে সই করেন।
জানা গেছে, আজ সন্ধ্যা ৬টায় এনসিপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যমুনায় উপস্থিত হয়ে এই স্বাক্ষর কার্যক্রমে অংশ নেয়। প্রতিনিধিদলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এছাড়া উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান উপদেষ্টা এ সময় বলেন, এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।’
তিনি বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে তার জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সকলের সামনের দিনগুলোতে শুভ হোক।
নাহিদ ইসলাম বলেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করবো। তিনি বলেন, জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং দেশের ২৫টি রাজনৈতিক দলের নেতারা সম্মিলিতভাবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই সনদ প্রণয়ন করা হয়। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে এই সংস্কার কার্যক্রমের অঙ্গীকারে যুক্ত হলো।

Facebook Comments Box

Posted ৮:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191