শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত জোটের এমপিরা দুটি শপথ নিয়েছে

  |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

জামায়াত জোটের এমপিরা দুটি শপথ নিয়েছে

অর্থবিজ প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা দুটি শপথ গ্রহণ করেছেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসাবে এবং পরে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করেন।
আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তারা প্রথমে এমপি হিসেবে ও পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।
সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রীতি রেওয়াজ অনুসারে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়। এর পর জামায়াতে সংসদ সদস্যরা শপথ পাঠ করেন। তবে বিএনপি’র সদস্যরা একটি শপথ নিয়েছেন। তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নেননি।
সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদবলেন, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসে জামায়াতে ইসলামী ও জোট সদস্যরা। তারাও শপথ না নেওয়ার ঘোষণা দেন। তবে শেষ পর্যন্ত তারা দুটো শপথই নিয়েছেন।

Facebook Comments Box

Posted ২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191