শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন

  |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন

অর্থবিজ প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপি’র সংসদ সদস্যরা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ষপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকাল ১০টা ৪৬ মিনিটে সংসদ ভবনে প্রথম পর্যায়ের এই শপথ অনুষ্ঠান হয়।
শপথ নিতে সকাল ৯টার পর থেকে সংসদ ভবনের প্রধান ফটক দিয়ে একে একে প্রবেশ করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। টানা তিনটি সংসদ অর্থাৎ ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদে এলেন। ২০১৪ এবং ২০২৪ সালের দুটি নির্বাচন বয়কট এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও কারচুপির অভিযোগ এনে ভোট বয়কট করে বিএনপি। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির ১৫ হাজার সদস্য। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বম্ব ডিসপোজাল ও কে-নাইনের মতো বিশেষায়িত ইউনিট।
নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

Facebook Comments Box

Posted ২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191