শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর রূপনগরে কেমিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ১৬ জনের মরদেহ উদ্ধার

  |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

রাজধানীর রূপনগরে কেমিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ১৬ জনের মরদেহ উদ্ধার

অর্থবিজ রিপোর্ট :
রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ভয়াবহ আগুকিান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলোতে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য মানুষ। অনেকে প্রিয়জনের ছবি হাতে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তালহা বিন জসিম বলেন, রূপনগরে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আবার ৭ জনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।
সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গার্মেন্টস ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে কেমিক্যাল ভবনের আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে। পোশাক কারখানার ভেতরে ঢুকতে পারলেও এখনো রাসায়নিকের গুদামে প্রবেশ করা যায়নি। এই অবস্থায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সকল লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৮:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191