শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

সোনালী লাইফের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   26 বার পঠিত

সোনালী লাইফের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দ্বাদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্ব করেন। সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মাকছুমা আকতার বানু, পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মো. শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স কো. লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মো. ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব এফসিএস।
বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদিত হয়। সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুকূলে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। বাজারের অনিশ্চয়তা ও আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলার প্রয়োজনীয়তার সময়ে এ নগদ লভ্যাংশ ঘোষণা কোম্পানির সক্ষমতা, নগদ প্রবাহ ব্যবস্থাপনা ও বিনিয়োগ-আস্থা জোরদারের ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ২০২৫ সালের জন্য কোম্পানির আইনগত নিরীক্ষক এবং পরিপালন নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়, যা আর্থিক স্বচ্ছতা ও নিয়ন্ত্রক অনুবর্তিতার ওপর কোম্পানির গুরুত্বকে আরও দৃশ্যমান করে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মইনুল ইসলাম শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং কোম্পানির আর্থিক শৃঙ্খলা, নিয়ন্ত্রক পরিপালন ও করপোরেট সুশাসন বজায় রাখতে পরিচালনা পর্ষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়ে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সামগ্রিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191