শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসই’র লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী

  |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

ডিএসই’র লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে । বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯২ দশমিক ৬৯ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৩ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯ দশমিক ৩৭ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ এর ১৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৩ দশমিক ৩৭ পয়েন্টে উন্নীত হয়েছে।
দিনের লেনদেনে ডিএসইতে মোট ১ লাখ ৩৫ হাজার ১১৩টি লেনদেনের মাধ্যমে মোট ১৫ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৮৮৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। যার বাজারমূল্য দাঁড়ায় ৪৬৫ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার ৫১৪ টাকা। লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার ও ইউনিটের দাম।
‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দর বেড়েছে, ৬৫টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরিতে ৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বৃদ্ধি, ২৬টির দর হ্রাস এবং ১৩টির দর অপরিবর্তিত থাকে। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, ৪০টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।
মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টির মধ্যে পাঁচটির দর বেড়েছে, ৯টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। কর্পোরেট বন্ড খাতে তিনটির মধ্যে দু’টির দর কমেছে এবং একটির দর অপরিবর্তিত ছিল। সরকারি সিকিউরিটিজ খাতে লেনদেন হওয়া দু’টির দরই কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের ক্রয়চাপ বৃদ্ধির ফলে দিনের লেনদেনে সূচকে এ উত্থান দেখা গেছে।

 

Facebook Comments Box

Posted ৭:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191