মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বিউটি আক্তার

  |   শনিবার, ০৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বিউটি আক্তার

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসি) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক বিউটি আক্তার| পরিচালনা পর্ষদের ১৮৪তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে|
বিউটি আক্তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের সঙ্গে সম্পৃক্ত| কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, সুশাসন ও ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন|
১৯৬৫ সালের ১ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন বিউটি আক্তার| তিনি আলহাজ মো. আব্দুল হাকিম ও আলহাজ আ¤ি^য়া খাতুনের কন্যা এবং দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোস্তফা কামালের সহধর্মিণী|
ব্যবসায়িক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি একজন দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে নিজ¯^ পরিচিতি গড়ে তুলেছেন| বর্তমানে তিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন|
এছাড়া তিনি মেঘনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডার| একই সঙ্গে ইউনাইটেড সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, কামাল ট্রেডিং কোম্পানি লিমিটেড, কামাল ইমপোর্টস অ্যান্ড এক্সপোর্টস লিমিটেড, ইউনাইটেড ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেঘনা ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন|

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:০২ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191