মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ’র নতুন সদস্য সিরাজুল ইসলামের যোগদান

  |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

আইডিআরএ’র নতুন সদস্য সিরাজুল ইসলামের যোগদান

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. সিরাজুল ইসলাম আজ সোমবার (১৭ আগস্ট) যোগদান করেছেন | অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রোববার (১৬ আগস্ট) তার নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়|
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে ৩ বছর মেয়াদে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো|
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে|
মো. সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র ছিলেন| তিনি কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে দায়িত্ব পালন করেন| এরপর তিনি অবসরে যান এবং পরবর্তীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন|
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক ১৩ আগস্ট পদত্যাগ করেন| তার পদত্যাগে সদস্য (প্রশাসন) পদটি শূন্য হয়| এই শূন্য পদে সরকার তাকে নিযৈাগ দিল| তার গ্রামের বাড়ি ঝিনাইদাহ জেলায় |

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191