
| সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে| এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে| দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড| কোম্পানিটির দর আগের দিনের চেয়ে কমেছে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে| তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪১ শতাংশ কমেছে|
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেড, মেট্রো স্পিনিং, শার্প ইন্ডাস্ট্রিজ, ফ্যামিলিটেক্স এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড|

Posted ৪:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


