
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 100 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
রাজধানীর বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এক বীমা গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়।
সভায় বীমা গ্রাহক সেলিম মিয়ার মৃত্যুদাবির ১ লাখ ৫৫ হাজার ৮৩ টাকার চেক তার স্ত্রী পলিসির নমিনী রুশিয়া বেগমের নিকট হস্তান্তর করা হয়। চেকটি হস্তান্তর করেন সভার প্রধান অতিথি ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। এছাড়াও চেক হস্তান্তর শেষে প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাগণের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সভার সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র ডিএমডি মো. সাইফুল ইসলাম। সভায় ঢাকা বিভাগের বাছাইকৃত শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Posted ৫:২২ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman


