বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

যশোরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

অর্থবিজ ডেস্ক :
যশোরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) কোম্পানির নিজস্ব ভবন মিলনায়তনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার।
এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, প্রকল্প পরিচালক ও জেলা সমন্বয়কারী সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, ইসলামী ডিপিএস প্রকল্পের সিনিয়র জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শরিফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191