শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি’র পরিচালক নাজমুলকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি

  |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   38 বার পঠিত

বিসিবি’র পরিচালক নাজমুলকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি

অর্থবিজ প্রতিবেদক :
ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদ থেকে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শুধুমাত্র মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলতাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারো পরিচালক পদ শূন্য হয় না।
এর আগে, ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালকের বিতর্কিত মন্তব্যে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এ দিন দুপুরের ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের খেলা হওয়ার কথা থাকলেও তা পণ্ড হয়ে গেছে। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্সের ম্যাচ। এই ম্যাচের জন্য নির্ধারিত সময় ফ্র্যাঞ্চাইজিগুলো মঠে না এলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে বিসিবি।
এর আগে বেলা সাড়ে ১১টায় নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। এরজন্য দেওয়া হয়েছিল ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে নাজমুল ইসলামের বক্তব্য সমর্থন করে না বোর্ড। বিপিএলের ম্যাচ সময়মতো মাঠে না গড়ানোয় স্টেডিয়ামের বাইরে ভাংচুর চালিয়েছে খেলা দেখতে আসা সমর্থকরা। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

Arthobiz |

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191