
| বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 37 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক পদত্যাগ করেছেন| বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দিয়েছেন| সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক ২০২৪ সালের ডিসেম্বরে আইডিআরএ’র সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পান| খবর নির্ভরযোগ্য সূত্রের|
ফজলুল হকের পদত্যাগের ফলে চার সদস্যের বীমা কর্তৃপক্ষে সদস্য (প্রশাসন) পদটি শূন্য হলো| তবে খুব শিগগির এ পদে নতুন সদস্য নিয়োগ দেয়া হচ্ছে বলে জানা গেছে| ফজলুল হক আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে দায়িত্ব পালনের পাশাপাশি গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন| সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলমের পদত্যাগের পর নতুন চেয়ারম্যান নিয়োগ হবার আগ পযর্ন্ত তার নিজ দায়িত্বের পাশাপাশি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করেন|

Posted ২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


