মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ আসেননি অর্থমন্ত্রী

  |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   41 বার পঠিত

আইডিআরএ আসেননি অর্থমন্ত্রী

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর আজ বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত কর্মসূচী শেষ মুহূর্তে অনিবার্যকারনবশত: বাতিল করা হয়| অর্থমন্ত্রীর এ কর্মসূচীকে ঘিরে আইডিআরএ কার্যালয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়| নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে সংস্থার গনমাধ্যম বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের এ কর্মসূচীটি বাতিলে কথা অবহিত করা হয়|
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আইডিআরএ কার্যালয় পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং সবশেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ের কর্মসূচি ছিল অর্থমন্ত্রীর| এ উপলক্ষে আইডিআরএ কার্যালয়ে অপেক্ষায় ছিলেন সাংবাদিকেরা| তবে দুপুর সোয়া ১২টার দিকে আইডিআরএর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থাকায় অর্থমন্ত্রীর দিনের সব কর্মসূচি বাতিল করা হয়েছে| ফলে আইডিআরএ পরিদর্শন ও নির্ধারিত প্রেস ব্রিফিংও অনুষ্ঠিত হচ্ছে না|
অপেক্ষমাণ সাংবাদিকদের উদ্দেশে পাঠানো এক খুদে বার্তায় আইডিআরএর গণমাধ্যম পরামর্শক ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি বলেন, ‘অর্থমন্ত্রী মহোদয়ের আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে| এ কারণে তাঁর আজকের সব কর্মসূচি বাতিল করা হয়েছে| ফলে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজকের নির্ধারিত প্রেস মিটটি অনুষ্ঠিত হচ্ছে না|’
আইডিআরএর চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিন নিয়োগ পাওয়ার পর আইডিআরএ কার্যালয়ে অর্থমন্ত্রীর আগমন ও প্রেস ব্রিফিং ঘিরে বীমা খাতে বেশ কৌতুঞল লক্ষ্য করা গেছে| নতুন নেতৃত্বে আইডিআরএর কার্যক্রম, বীমা খাতের দীর্ঘদিনের সমস্যা এবং নিয়ন্ত্রক সংস্থার সংস্কার নিয়ে মন্ত্রীর বক্তব্য জানতে আগ্রহী ছিলেন সংশ্লিষ্টরা| তবে কর্মসূচি বাতিল হওয়ায় এসব বিষয়ে মন্ত্রীর বক্তব্য আর জানা যায়নি|

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191