মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

  |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

অর্থবিজ প্রতিবেদক :
রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর|
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে দুপুরে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়| রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মির্জা ফখরুল আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়ন পত্র দাখিল করবেন|
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটে এ দলের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা অনেকটাই নিশ্চিত| যদিও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অলি আহমদ|
উল্লেখ্য, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন| ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ|
সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়| তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন| তফসিল অনুযায়ী ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে| আজ বৃহস্পতিবার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন| এর মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন| তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে| প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট|

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191