
| রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 173 বার পঠিত

অহিদুজ্জামান মিঞা :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম| অর্থ মন্ত্রনালয়ের আথির্ক প্রতিষ্ঠান বিভাগ আজ রোববার (১৬ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে|
মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আরবাউল হাছান মজুমদার স্বাক্ষরিতএই প্রজ্ঞাপনে বলা হয়, সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহনের তারিখ হতে তিন বছর মেয়াদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সদস্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো| তার বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে| এই আদেশ অবিলম্বে কার্যকর হবে|
জনাব মো. সিরাজুল ইসলাম কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে যান এবং পরবর্তীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন|
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক ১৩ আগস্ট পদত্যাগ করেন| তার পদত্যাগে সদস্য (প্রশাসন) পদটি শূন্য হয়|এই শূন্য পদে সরকার তাকে নিযৈাগ দিল| তার গ্রামের বাড়ি ঝিনাইদাহ জেলায়|

Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


