বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সংসদ সদস্য এ কে আজাদ

  |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   164 বার পঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সংসদ সদস্য এ কে আজাদ

অর্থবিজ প্রতিবেদক : জাতীয় সংসদের ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ বেসরকারি খাতের শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৭৩তম সভায় সর্বসম্মতিক্রমে এ কে আজাদকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সভায় মোহাম্মদ ইউনুছ পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত এবং মহিউদ্দিন আহমেদ ভাইস-চেয়ারম্যান পুনর্নিবাচিত হয়েছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদ দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী। তিনি ১৯৫৯ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পাট, বস্ত্র, চা এবং তৈরি পোশাকশিল্প ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থেকে এ সব খাতের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা অব্যাহত রেখে কর্মসংস্থানসহ জাতীয় অর্থনীতিতে এক অনন্য আবদান রেখে চলেছেন।
তিনি দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি চ্যানেল ২৪ টেলিভিশন এবং দৈনিক সমকালের ব্যবস্থাপনা পরিচালক।
এ কে আজাদ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। তিনি এফবিসিসিআই, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।
দেশের অর্থনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে তিনি ঈগল প্রতীকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191