বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে

  |   শনিবার, ২৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে

বিদায়ী সপ্তাহে (১৮-২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে। এর ফলে এই ১৫ খাতের বিদায়ী সপ্তাহে লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে ৫ খাতে দর বেড়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। এই খাতে ২.৬০ শতাংশ দর কমেছে। ১.৯০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। একই সময়ে ১.৪০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্থিক খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- টেলিকমিউনিকেশন চামড়া খাতে ১.০০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৯০ শতাংশ, পাট খাতে ০.৮০ শতাংশ, প্রকৌশল প্রযুক্তি খাতে ০.৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৭০ শতাংশ, চামড়া খাতে ০.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৬০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৫০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৪০ শতাংশ, বস্ত্র খাতে ০.৩০ শতাংশ এবং বিবিধ খাতে ০.৩০ শতাংশ।

এদিকে সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধির কোম্পানিগুলোর মধ্যে- ব্যাংক খাতে ০.১০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ০.২০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৮০ শতাংশ, সিরামিক খাতে ১.৯০ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২.৯০ শতাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191