বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি আলফালাহ ব্যাংক অধিগ্রহণ করছে ব্যাংক এশিয়া

  |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

পাকিস্তানি আলফালাহ ব্যাংক অধিগ্রহণ করছে ব্যাংক এশিয়া

অর্থবিজ ডেস্ক :
পাকিস্তানি ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া। বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংকটি এর আগে এ বিষয়ে ব্যাংক আলফালাহর কাছে প্রস্তাব দিয়েছিল।
বাংলাদেশে পাকিস্তানি ব্যাংকটির কার্যক্রম, সম্পদ ও দায় ব্যাংক এশিয়া অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংক আলফালাহর পরিচালনা পর্ষদ। সম্প্রতি পাকিস্তানি স্টক এক্সচেঞ্জ ও দেশটির একাধিক গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৯৯ সালে যাত্রা শুরু করে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠার পর এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশে থাকা কার্যক্রম ক্রয়ের পদক্ষেপ নিয়েছে ব্যাংক এশিয়া। এর আগে কানাডাভিত্তিক নোভা স্কোটিয়া ও পাকিস্তানের আরেক ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করেছিল ব্যাংক এশিয়া।
ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণের বিষয়ে জানতে চাইলে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হুসেইন বলেন, এটি একটি মূল্য সংবেদনশীল তথ্য। তাই এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।
তবে পাকিস্তানের শেয়ারবাজারে দেওয়া তথ্যে ব্যাংক আলফালাহ বলেছে, বাংলাদেশে তাদের কার্যক্রম অধিগ্রহণের বিষয়টি সব ধরনের প্রযোজ্য আইন ও বিধি মেনে করা হবে। অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে এখন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক তথা স্টেট ব্যাংক অব পাকিস্তানের অনুমোদন চাইবে ব্যাংক আলফালাহ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191